ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্য বিএনপি নেতা কয়ছরকে শোকজ

স্টাফ রিপোর্টার

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। রোববার বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে তাকে শোকজের চিঠি পাঠানো হয়। শোকজের চিঠি পাওয়ার বিষয়টি  নিশ্চিত করেছেন কয়ছর আহমেদ। তিনি বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেন্দ্রীয় দপ্তর থেকে শোকজের চিঠি দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শোকজের জবাব দেবেন বলে জানিয়েছেন তিনি।
জানা গেছে, গত ২০শে অক্টোবর দেশে ফেরেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। পরদিন তার নিজ এলাকা সুনামগঞ্জে মোটর শোভাযাত্রা করে কর্মসূচি পালন করায় তাকে শোকজ করা হয়।
এর আগে গত ৮ই সেপ্টেম্বর এক চিঠিতে জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য কেন্দ্রীয়সহ তৃণমূল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপি। এছাড়াও পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্যও নির্দেশ দেয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন

যুক্তরাজ্য বিএনপি নেতা কয়ছরকে শোকজ

আপডেট সময় : ১০:০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪