ঢাকা ১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের সেনা দপ্তরে ভারতের পাল্টা হামলা

আন্তর্জাতিক ডেস্ক:: ভারতের জম্মু-কাশ্মীরের পুঞ্চ এবং ঝালাস অঞ্চলে ভারতীয় সেনার ব্রিগেড দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছিল পাকিস্তানি সেনারা। তার জবাবে সোমবার পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের খুইরাট্টা এবং সামানি এলাকায় পাক সেনার দপ্তরে হামলা চালিয়েছে ভারতীয় সেনারা।

ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে কলকাতার বাংলা পত্রিকা আনন্দবাজার জানায়, সীমান্ত এলাকার গ্রামবাসীরা পাক সেনার দপ্তর থেকে ধোঁয়া বেরোতে দেখেছেন। তাছাড়া পাক-অধিকৃত কাশ্মীর থেকে পাওয়া তথ্যেও জানা গেছে, ভারতীয় হামলায় বেশ ভালই ক্ষতিগ্রস্ত হয়েছে পাক সেনার দপ্তর।

সেনার দাবি, সংযম বজায় রেখেছে ভারত। তাই নিয়ন্ত্রণরেখার কাছে পাক-অধিকৃত কাশ্মীরের হাজিরা, বান্ডি গোপালপুর, নিকিয়াল, সামানি ও খুইরাট্টার জনবসতি অঞ্চল লক্ষ্য করে হামলা চালানো হয়নি। হামলার একটি ভিডিয়োও প্রকাশ করেছে ভারতীয় সেনারা।

তাদের দাবি, ২০১৭ সালে ভারতের পাল্টা হামলায় পাকিস্তানের ১৩৮ জন সেনা নিহত হন। তবে ২০১৮ সালে পাকিস্তান ফের অস্ত্র বিরতির আবেদন জানায়। ফলে তাদের হতাহতের সংখ্যা কিছুটা কমে।

এর আগে গত ২১ অক্টোবর সুন্দরবনি সেক্টরে পাক সেনার ব্যাট বাহিনীর দুই সদস্য নিহত হয়। তাদের মরদেহ নেয়নি পাকিস্তান।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

পাকিস্তানের সেনা দপ্তরে ভারতের পাল্টা হামলা

আপডেট সময় : ০৪:১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮