ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী

কুমিল্লা সিটিতে নৌকা-ধানের লড়াইয়ে সাক্কু-আঞ্জুম

কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা। তার ভোটযুদ্ধ হবে বিএনপির মেয়র প্রার্থী ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর সাথে। ফলে লড়াই হবে নৌকা-ধানের শীষে।

রবিবার রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের এক সভায় তাকে মনোনয়নের সিদ্ধান্ত নেয়া হয়।

প্রধানমন্ত্রীর সরকার বাসভবন গণভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সভা শেষে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

জেলা আওয়ামী লীগের সদস্য আঞ্জুম সুলতানা সীমা টানা ১৫ বছর কুমিল্লা পৌরসভা ও কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর ছিলেন। দায়িত্ব পালন করেছেন প্যানেল মেয়র এবং পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও।

আঞ্জুম সুলতানা কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন।

কুসিকে মেয়র পদে মনোনয়নে প্রার্থী ছিলেন কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহানগর আওয়ামী লীগ নেতা আরফানুল হক রিফাত এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা নূর-উর-রহমান মাহমুদ তানিম। কিন্তু তাদের পেছনে ফেলে মনোনয়ন পেলেন আঞ্জুম সুলতানা।

এদিকে শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থী হতে আগ্রহীদের সাক্ষাৎকার নেওয়ার পর বেগম খালেদা জিয়া সাক্কুকে প্রার্থী মনোনীত করেন। আগেরবারও দলীয় সমর্থন নিয়ে কুমিল্লা সিটি করপোরেশনের বিপুল ভোটের ব্যবধানে প্রথম মেয়র হয়েছিলেন মনিরুল হক সাক্কু। দলে ও এলাকার জনগণের মধ্যে তার গ্রহণযোগ্যতা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন

কুমিল্লা সিটিতে নৌকা-ধানের লড়াইয়ে সাক্কু-আঞ্জুম

আপডেট সময় : ০৪:৩১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৭