ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী

আশুলিয়ায় আজও ২১৯ কারখানা বন্ধ

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধিঃ ঢাকার সাভারের আশুলিয়ায় শিল্পাঞ্চলে আজ বৃহস্পতিবার ২১৯টি তৈরি পোশাক কারখানা বন্ধ রয়েছে। হাজিরা বোনাস বৃদ্ধি, শ্রমিক ছাঁটাই বন্ধ, টিফিন বিল বৃদ্ধি, বেতনসহ, সমানুপাতিকহারে পুরুষ শ্রমিক নিয়োগসহ বিভিন্ন দাবিতে শ্রমিক বিক্ষোভের জেরে এসব প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।
এসব কারখানার মধ্যে ১৩৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শ্রম আইন-২০০৬–এর ১৩ (১) ধারা অনুযায়ী বন্ধ রয়েছে ৮৬টি কারখানা। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এসব তথ্য জানান আশুলিয়ার শিল্পাঞ্চল পুলিশ-১–এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম।
আশুলিয়ায় আজ সকালে কারখানার কাজে যোগ দেন শ্রমিকেরা। তবে কিছু কারখানায় শ্রমিকেরা বিভিন্ন দাবিতে কাজ বন্ধ করে বসে থাকেন। তখন কারখানাগুলোয় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। নরসিংহপুর এলাকায় বিভিন্ন কারখানার সামনে সেনাবাহিনী, এপিবিএন ও পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশ সদস্যরা।
পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘গতকাল থেকে আমরা শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগদান ও কাজ করতে মাইকিং করেছি। এই পরিস্থিতি থেকে কীভাবে উত্তরণ ঘটানো যায়, সে বিষয়ে সব পক্ষের সঙ্গে কথা হচ্ছে। দাবিদাওয়া নিয়ে যেসব বিরোধ রয়েছে, তা কীভাবে নিস্পত্তি করা যায়, তা নিয়েও কথা হচ্ছে। কলকারখানা অধিদপ্তরের যাঁরা মাঠপর্যায়ে কাজ করেন, তাঁদের সঙ্গেও আলাপ–আলোচনা চলছে।
সারোয়ার আলম আরও বলেন, আজ শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ আছে ৮৬টি কারখানা। ১৩৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। যেগুলো খোলা আছে, এর মধ্যে কিছু কারখানায় দাবিদাওয়া নিয়ে আলোচনা চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো অস্থিতিশীল পরিস্থিতির খবর পাওয়া যায়নি।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন

আশুলিয়ায় আজও ২১৯ কারখানা বন্ধ

আপডেট সময় : ০৮:০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪