ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী

‘জনগণকে আস্থায় ফেরাতে পারলেই রাস্তায় নামবে’

919
বিরোধী জোটের আন্দোলন গণতন্ত্র ফেরানোর জন্যই সেটা মানুষকে বিশ্বাস করাতে পারলেই তারা রাস্তায় নামবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেছেন, দেশে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গণতন্ত্র ফিরিয়ে আনা। এই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনেক ত্যাগ স্বীকার করেছেন। কিন্তু সেই তুলনায় আমরা কিছুই করিনি। তবে সব গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ করতে হবে। এবং দেশের মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস জন্মাতে হবে, যে আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করছি, ক্ষমতায় যাওয়ার জন্য নয়। তাহলেই দেশের মানুষ রাস্তায় নামবে। আজ বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যার তারেক রহমানের ৮ম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মওদুদ আহমদ বলেন, দেশে একদলীয় শাসন চলছে। আর যেখানে একদলীয় শাসন চলে সেখানে জঙ্গিবাদের উত্থান হয়। জঙ্গিবাদ দমনের একমাত্র পথ হলো সব গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করা। বিএনপির একার পক্ষে আন্দোলন করে গণতন্ত্র ফেরানো কঠিন হয়ে পড়বে। তিনি বলেন, বাংলাদেশের শিগগিরই নির্বাচন হবে। আর সেই নির্বাচন এখন শুধু সময়ের ব্যাপার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন

‘জনগণকে আস্থায় ফেরাতে পারলেই রাস্তায় নামবে’

আপডেট সময় : ০৮:০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫