ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: রাজধানীতে নারী বাস সার্ভিস

জাবিতে সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

অাব্দুল মান্নান, জাবিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সিরাজগঞ্জ জেলার শাহবাজপুরের দৈনিক সমকালের স্থানীয় প্রতিনিধি সাংবাদিক আ. হাকিম শিমুলকে গুলি করে হত্যাসহ সকল সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

রোববার বেলা সাড়ে ১২টায় জাবি সাংবাদিক সমিতি (জাবিসাস ) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ
মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে কলা ও মানবিকী অনুষদের ডীন অধ্যাপক মো. মোজাম্মেল হক বলেন, ‘আমি সাংবাদিক হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি এবং একই সঙ্গে হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।’ জাবিসাসের সভাপতি বেলাল হোসাইন রাহাত বলেন, প্রধানমন্ত্রীর কাছে এই ঘটনার বিচার দাবি করেন এবং শিমুলের রেখে যাওয়া সন্তানদের দায়িত্ব গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ, গণিত বিভাগের সভাপতি অধ্যাপক মো. শরিফ উদ্দিন, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন তুহিন, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ এমাদুল হক, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক হাসান মাহমুদ ফয়সল, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক সালমা আহমেদ প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র

জাবিতে সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৭:২৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭