ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

প্লাস্টিক ফেরত দিয়ে বিনামূল্যে ট্রেন-বাসে ভ্রমণ!

আন্তর্জাতিক ডেস্ক:: বর্তমানে প্লাস্টিকের ব্যবহার এত বেশি বেড়ে গেছে যে তা পরিবেশের জন্য ঝুঁকি কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্লাস্টিকের পুনরায় ব্যবহার নিশ্চিত করার জন্য নানা দেশে মজার সব উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এমনই একটি উদ্যোগ হচ্ছে প্লাস্টিক জমা দিয়ে ট্রেনে বা বাসে ভ্রমণের সুযোগ। এছাড়াও বিশ্বের কয়েকটি দেশে ভ্রমণ ছাড়া অন্য কিছু মজার উদ্যোগ নেয়া হয়েছে।

কোথাও কোথাও সিনেমা দেখার টিকেটও মিলছে। ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম সম্প্রতি এমন একটি ভিডিও তৈরি করেছে, যা এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওটিতে কয়েকটি শহর বা দেশের কথা বলা হয়েছে। যার মধ্যে একটি দেশ হলো বেইজিং। সেখানে মেট্রো স্টেশনগুলোতে বিশেষ টিকেট কেনার মেশিন বসানো হয়েছে। সেখানে প্লাস্টিক বোতল দিলে পাওয়া যাবে টিকেট।

ইন্দোনেশিয়ার সুরাবায়াতেও প্লাস্টিক বোতল ফেরত দিলে যানবাহনে ভ্রমণের সুবিধা পাওয়া যায়। ইস্তাম্বুলে আরো পরিপাটি করে প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে। প্লাস্টিক বোতল ফেরত দিলে তাদের মেট্রো কার্ডে ক্রেডিট জমা হয়।

সেই ক্রেডিট দিয়ে শুধু মেট্রো নয়, তারা নানান রকমের যানবাহন ভ্রমণ করতে পারেন। এছাড়া সিডনিতে বসানো হয়েছে রিভার্স ভেনডিং মেশিন। সেখানে প্লাস্টিক বর্জ্য ফেরত দিলে যানবাহনই শুধু নয়, সিনেমার টিকেটও পাওয়া যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

প্লাস্টিক ফেরত দিয়ে বিনামূল্যে ট্রেন-বাসে ভ্রমণ!

আপডেট সময় : ০৪:০০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮