ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: রাজধানীতে নারী বাস সার্ভিস

ঢাকা: উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের আগে থেকেই বেসরকারি মেডিকেল কলেজের মালিকেরা ভর্তির নম্বর কমানোর দাবি করে আসলেও সিদ্ধান্ত অপরিবর্তিত থাকলো। এমবিবিএস-বিডিএস কোর্সে ভর্তি হতে লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে কমপক্ষে ৪০ পেতে হবে।

গতকাল মঙ্গলবার অধিদপ্তরের ওয়েবসাইটে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির আবেদনপত্র আহ্বান করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী এসএসসি ও এইচএসসি-দুটো মিলিয়ে কমপক্ষে জিপিএ ৮ পেয়েছে তাঁরা পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে এসএসসি ও এইচএসসির কোনো একটিতে জিপিএ ৩ দশমিক ৫-এর কম হলে সেই শিক্ষার্থী আবেদন করতে পারবেন না।

অনলাইনে আবেদন করা যাবে ১৯ আগস্ট সকাল ১০টা থেকে। আবেদনের শেষ তারিখ ১ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। অনলাইনে টাকা জমা দেওয়ার শেষ তারিখ ২ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। প্রবেশপত্র বিতরণ করা হবে ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।

উপজাতি ও পার্বত্য জেলার অ-উপজাতি শিক্ষার্থী যাঁদের জিপিএ ৭ আছে তাঁরা পরীক্ষায় বসতে পারবেন। তবে কোনোটিতে জিপিএ-৩-এর নিচে থাকলে সেই শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবেন না। আবেদনের জন্য শিক্ষার্থীদের অবশ্যই এইচএসসি বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ ন্যূনতম ৩ দশমিক ৫ থাকতে হবে।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয় লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে, দ্বিতীয়বার যারা পরীক্ষা দিচ্ছেন তাঁদের পাঁচ নম্বর কাটা যাবে। আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। পরীক্ষার ফি ৭৫০ টাকা প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। বিস্তারিত তথ্য dghs.teletalk.com.bd, www.mohfw.gov.bd ও www.dghs.gov.bd এই ঠিকানায় পাওয়া যাবে।1439924327_doctor-health

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র

আপডেট সময় : ১১:৩৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০১৫