ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: রাজধানীতে নারী বাস সার্ভিস

হাইটেক পার্ক নির্মাণে কাজ করবে জাপানের রি-টেম কর্পোরেশন

1418
দেশে প্রযুক্তিভিত্তিক হাইটেক পার্ক নির্মাণের পরিকল্পনা উন্নয়ন ও সফল বাস্তবায়নের জন্য জাপানের রি-টেম কর্পোরেশন ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। চুক্তি অনুযায়ী হাইটেক পার্কের সম্ভাব্যতা যাচাই, চূড়ান্ত পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নে কাজ করবে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ হাইটেক পার্কের এমডি হোসনে আরা বেগম ও জাপানের অর্থ মন্ত্রণালয়ের বাণিজ্য ও শিল্প বিভাগের ভাইস মিনিস্টার ইয়োশিহিরো শেকি সমঝোতা স্বারকটিতে সই করেন।

পরিবেশের ক্ষতি না করে ইকো ম্যানেজমেন্ট ধারণা নিয়ে অনেকদিন থেকেই বিভিন্ন দেশে কাজ করছে জাপানের রি-টেম কর্পোরেশন। আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

পলক বলেন, দেশের বেশ কয়েকটি জেলায় প্রযুক্তিনির্ভর হাইটেক পার্ক নির্মাণ কাজ শুরু হয়েছে। এই কাজ শেষ হলে অনেক তরুণের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এর পাশাপাশি প্রযুক্তি নিয়ে বিভিন্ন কাজে গতিশীলতা বাড়বে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও রি-টেম কর্পোরেশনের কর্মকর্তা ও দেশি বিদেশি বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র

হাইটেক পার্ক নির্মাণে কাজ করবে জাপানের রি-টেম কর্পোরেশন

আপডেট সময় : ১১:০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০১৫