ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: রাজধানীতে নারী বাস সার্ভিস

সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন উপহার দিতে চাই: নুরুল হুদা

নিজস্ব প্রতিবেদক।।আগামী জাতীয় নির্বাচন পরিচালনার জন্য গঠিত নতুন প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা সবার সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, আমার অভিজ্ঞতা আছে। আমি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন উপহার দিতে চাই। এ জন্য আমি সব দলের সহযোগিতা চাই।

মঙ্গলবার দুপুরে রাজধানীর উত্তরায় নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে নতুন সিইসি এসব কথা বলেন।

কে এম নুরুল হুদা বলেন, বিএনপি আমার ব্যাপারে জানে। আমিও বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের চিনি। তাদের সঙ্গে আমার কথা বলার সুযোগ রয়েছে। যে কোনো বিষয়ে তারা আমার সঙ্গে আলোচনা করতে পারেন।

উল্লেখ্য, সোমবার সাবেক সচিব কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নিয়োগ দিয়ে মাসখানেক ধরে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। একই সঙ্গে চারজন নির্বাচন কমিশনারও নিয়োগ দেন। নির্বাচন কমিশনাররা হলেন- সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব) শাহাদৎ হোসেন চৌধুরী। এ কমিশনের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নতুন ইসি গঠনে সার্চ কমিটির সুপারিশ করা নাম থেকে ৫ জনের এই নির্বাচন কমিশন (ইসি) রাষ্ট্রপতি গঠন করেছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় মন্ত্রিপরিষদ সচিব সচিবালয়ে এ ঘোষণা দেন। রাতেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। কয়েক দিনের মধ্যেই নতুন কমিশন শপথ নেবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র

সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন উপহার দিতে চাই: নুরুল হুদা

আপডেট সময় : ০৪:৫৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭