ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: রাজধানীতে নারী বাস সার্ভিস

সুপ্রিম কোর্টের ৪১ বিচারপতিকে হত্যার হুমকি

ঢাকা: সুপ্রিম কোর্টের ৪১ বিচারপতিকে হত্যার হুমকি দিয়েছে হিযবুত তাহরীর। বিচারপতিদের চিঠি পাঠিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি এই হুমকি দেয় বলে দাবি করেছেন রেজিস্ট্রার জেনারেল। এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

শাহবাগ থানার ডিউটি অফিসার মো. সফিক গণমাধ্যমকে জানান, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অজ্ঞাত ঠিকানা থেকে ওই চিঠি পাঠানো হয়। এ ঘটনায় কুরিয়ার সার্ভিসের এক কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম বলেন, হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসানের কক্ষের সামনে থেকে প্রচারপত্র বিলি করার সময় কুরিয়ার সার্ভিসের কর্মী আসাদুল্লাকে আটক করে পুলিশে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

তবে সুপ্রিম কোর্টে অবকাশ চলায় কোন কোন বিচারপতির কক্ষে প্রচারপত্র বিলি করা হয়েছে, তা জানা যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র

সুপ্রিম কোর্টের ৪১ বিচারপতিকে হত্যার হুমকি

আপডেট সময় : ১১:১৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০১৫