ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: রাজধানীতে নারী বাস সার্ভিস

সুপারিশে মনজুর হোসেনের নাম?

নিজস্ব প্রতিবেদক
মনজুর হোসেন কি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হচ্ছেন? সিইসি হিসেবে সার্চ কমিটি যে দুটো নাম প্রস্তাব করতে যাচ্ছে তাঁর মধ্যে মনজুর হোসেনের নাম আছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে। আজ রাষ্ট্রপতির কাছে সম্ভাব্য নির্বাচন কমিশনারদের নাম জমা দেবে সার্চ কমিটি। রাষ্ট্রপতির কাছে এই সুপারিশ দেয়ার পর তিনি নিয়োগ চূড়ান্ত করবেন।

আগামী বুধবার শেষ হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদের মেয়াদ। তার আগেই কমিশনে নিয়োগ চূড়ান্ত করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

এক মাস ধরে ৩১টি দলের সঙ্গে সংলাপ শেষে নির্বাচন কমিশনে নিয়োগের জন্য সুপারিশ করতে গত ২৫ জানুয়ারি ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। তাদেরকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সার্চ কমিটি রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয়া ৩১টি দলের কাছে নাম চেয়েছিল। এদের মধ্যে ২৬টি দল নাম জমা দেয় পাঁচটি করে। মনজুর হোসেনের নাম আওয়ামী লীগের তালিকায় ছিল বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

সূত্র জানায়, সার্চ কমিটি চূড়ান্ত তালিকায় মনজুর হোসেনকে রাখা হয়েছে। মিষ্টভাষী ও সদালাপী মনজুর হোসেন ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে নেত্রকোনা জেলার প্রশাসক ছিলেন তিনি। ছিলেন ঢাকায় বিদ্যুৎ সরবরাহ সংস্থা ডেসার সদস্য। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ছিলেন তিনি। পরে তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এবং পরবর্তীতে স্থানীয় সরকার সচিব হন। এছাড়া পরিকল্পনা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র, কৃষি মন্ত্রণালয়, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব পদেও দায়িত্ব পালন করেন।

শেষে স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে অবসরে যান মনজুর হোসেন। এখন তিনি রাষ্ট্রায়াত্ব ব্যাংক রূপালী ব্যাংকের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন। মুক্তিযুদ্ধের সপক্ষের পরিবারের সদস্য মনজুর হোসেনের ভাই মালিক খসরু ৭৩ ব্যাচের পুলিশ কর্মকর্তা ছিলেন। পুলিশ সুপার হিসেবে তিনি অবসর নেন। তার গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায়। উপজেলাটি আওয়ামী লীগের ঘাঁটি বলে পরিচিত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র

সুপারিশে মনজুর হোসেনের নাম?

আপডেট সময় : ০৩:৫৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭