ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: রাজধানীতে নারী বাস সার্ভিস

সিইসি ও চার নির্বাচন কমিশনের শপথ গ্রহণ

সিইসি ও চার নির্বাচন কমিশনের শপথ গ্রহণ

ঢাকা: কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন (ইসি) শপথ নিয়েছে।বুধবার বেলা ৩টার দিকে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা কমিশন সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম শপথানুষ্ঠান পরিচালনা করেন।বিকেল ৫টায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

গত ৬ ফেব্রুয়ারি (সোমবার) রাষ্ট্রপতি আব্দুল হামিদ সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে কেএম নুরুল হুদাকে সিইসি করে পাঁচ সদস্যের কমিশন নিয়োগ দেন।

কমিশনের অন্য সদস্যরা হলেন- সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, রাজশাহীর অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম ও ব্রি জে (অব.) শাহাদৎ হোসেন।

নতুন কমিশনকে বরণ করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সাজানো হয়েছে সিইসি ও কমিশনারদের কক্ষ। গাড়ি ও ড্রাইভারও প্রস্তুত রয়েছে। এদিকে তাদের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য ৩৯ জন পুলিশ সদস্য নিযুক্ত করা হয়েছে।

বর্তমান কমিশনের মেয়াদ রয়েছে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও ৬০ হাজারেরও বেশি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র

সিইসি ও চার নির্বাচন কমিশনের শপথ গ্রহণ

আপডেট সময় : ০৫:৪৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭