ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: রাজধানীতে নারী বাস সার্ভিস

বিমানের ৭৩ যাত্রীকে আটকে দিলো পুলিশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৩ জন যাত্রীকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ ও এয়ারপোর্ট আর্মড পুলিশ (এএপিবিএন)। ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওঠার আগেই মানবপাচার সন্দেহে তাদের ফ্লাইটে উঠতে না দিয়ে আটকে দেওয়া হয়। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান এয়ারপোর্ট আর্মড পুলিশের পরিদর্শক মো. আতাউর রহমান।

ইমিগ্রেশন পুলিশের সিনিয়র এএসপি মো. আব্দুল আল মামুন বলেন, ‘সন্দেহ হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৩ জন যাত্রীকে ফ্লাইটে যেতে দেওয়া হয়নি। এই ৭৩ জনের সঙ্গে রিটার্ন টিকিট থাকলেও কোনও ভিসা ছিল না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা কেনিয়া যাচ্ছিল। দুবাই থেকে অন্য ফ্লাইটে কেনিয়া যাবে। আফ্রিকার দেশগুলোতে মানবপাচর বেশি হয়, এ সন্দেহ থেকে অনুসন্ধান করে ৭৩ জনকে খুঁজে পাওয়া যায়। তাদের সেই ফ্লাইটে যেতে দেওয়া হয়নি। পাচারকারীর তথ্য পাওয়ার জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিমান জানিয়েছে, রিটার্ন টিকিট সঙ্গে থাকায় তাদের বোর্ডিং পাস দেওয়া হয়েছে।’

এয়ারপোর্ট আর্মড পুলিশের পরিদর্শক মো. আতাউর রহমান বলেন, ‘ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ৭৩ যাত্রী বোর্ডিং সম্পন্ন করেন। কিন্তু অনুসন্ধান করে দেখা যায়, তারা দুবাই হয়ে কেনিয়ার উদ্দেশে যাত্রা করেছেন। এই ৭৩ জন দুবাই হয়ে অন্য এয়ারলাইন্সের মাধ্যমে কেনিয়া পৌঁছাতে দুদিনের বেশি সময় লাগার কথা। কিন্তু তাদের রিটার্ন টিকিটে ফেরার তারিখ ১০ দিনের মতো।এত অল্প দিনের জন্য সেদেশে যাওয়ার বিষয়েও সন্দেহ হলে তাদের অফলোড করা হয়।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র

বিমানের ৭৩ যাত্রীকে আটকে দিলো পুলিশ

আপডেট সময় : ০২:২৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭