ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: রাজধানীতে নারী বাস সার্ভিস

বাংলাদেশের মতো কঠিন পরিস্থিতি কোথাও দেখেননি বার্নিকাট

নিজস্ব প্রতিবেদক,
৩৫ বছরের কূটনীতিক জীবনে বাংলাদেশের মতো কঠিন রাজনৈতিক পরিস্থিতি কখনো দেখেননি ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট। তিনি বলেন, ‘আমি কখনোই এমন কঠিন রাজনৈতিক পরিস্থিতি দেখেনি, যেটা বাংলাদেশে বিরাজমান। এটা খুবই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। ‘

বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন বার্নিকাট। তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক পদ্ধতি নিয়ে আমরা আলোচনা সব সময় করি। এটা চলমান রয়েছে।’

নতুন নির্বাচন কমিশন নিয়ে এক প্রশ্নের জবাবে বার্নিকাট বলেন, ‘আমরা বন্ধু, শুভাকাঙ্ক্ষী হিসেবে চাইবো দেশে যেন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়। সেটিই আমাদের প্রত্যাশা থাকবে।’

কক্সবাজারের রোহিঙ্গাদের নিয়ে বার্নিকাট বলেন, ‘সম্প্রতি আমি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়েছি। এটা ছিল আমার দ্বিতীয় ভিজিট। দেখেছি তাদের মানবেতর জীবন। এমনকি তারা জাহাজেও ঘুমাচ্ছে। খুবই করুণ সে দৃশ্য। তাদের প্রতি আমাদের দৃষ্টি দিতে হবে।’

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসাও করেন বার্নিকাট বলেন, ‘যুক্তরাষ্ট্রও তাদের পাশে আছে। তাদের আর্থিক সহযোগিতা দিচ্ছে। ‘

কক্সবাজারের ক্যাম্প থেকে রোহিঙ্গাদের নোয়াখালীর হাতিয়ায় স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের মূল্যায়ণ জানতে চাইলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, ‘আমরা পরিস্থিতি বোঝার চেষ্টা করছি। তাদের বিষয় পরিষ্কার ধারণা নিচ্ছি। তারা কী চায় সেটিকেই আমাদের গুরুত্ব দেয়া উচিত। তারা অন্য জায়গায় যেতে চায় কি না সেটি দেখতে হবে।’

‘মনে রাখতে হবে তারা কিন্তু ট্রমাগ্রস্ত, এমন কোনো কাজ করা যাবে না যাতে তারা আরও ট্রমাগ্রস্ত হয়’-বলেন মার্কিন রাষ্ট্রদূত।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও জোরদার হবে জানিয়ে বার্নিকাট বলেন, ‘আমরা আমাদের নতুন প্রশাসন, সরকার নিয়ে সেতুমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র

বাংলাদেশের মতো কঠিন পরিস্থিতি কোথাও দেখেননি বার্নিকাট

আপডেট সময় : ০৭:৪৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৭