ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: রাজধানীতে নারী বাস সার্ভিস

প্রেসক্লাবে অবস্থান নিয়েছে কয়েক হাজার শিক্ষক

নিউজ ডেস্ক:: স্থায়ীকরণ ও বকেয়া বেতনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সেকায়েপ প্রকল্পের অতিরিক্ত শ্রেণি শিক্ষকরা।সোমবার সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু হয়।সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মামুন হোসেনসহ কয়েক হাজার শিক্ষক এই মানববন্ধনে উপস্থিত রয়েছেন।

অবস্থান কর্মসূচি থেকে জানানো হয়, বিশ্ব ব্যাংক এবং সরকারের যৌথ অর্থায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (সেকায়েপ) কর্তৃক নিয়োগ প্রাপ্ত প্রতিটি শিক্ষক ২০১৫ সাল থেকে প্রায় ২০টি করে ক্লাস নিয়ে যাচ্ছেন।সারাদেশের ২১০০ প্রতিষ্ঠানে ৫ হাজার ২০০ জন অতিরিক্ত শিক্ষক আছেন।আর এসব নিয়োগপ্রাপ্ত সবার ফলাফল প্রথম শ্রেণির।

এমনকি শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার লক্ষ্যে অভিভাবকদের সমন্বয় সভা, অতিরিক্ত ক্লাসের মাধ্যমে কোচিং বাণিজ্য বন্ধ করা, বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বন্ধসহ বিভিন্ন ধরনের ইতিবাচক কার্যক্রম সফলতার সঙ্গে সম্পন্ন করছে এই শিক্ষকরা।

মানববন্ধন থেকে আরো জানানো হয়, গত ৩১ ডিসেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হলেও সেকায়েপ কর্তৃপক্ষ অতিরিক্ত শ্রেণি শিক্ষকদের পাঠদান চালিয়ে যাওয়ার কথা বলে। যাতে নতুন প্রকল্পে স্থায়ীকরণ করা যায়। তাছাড়া প্রকল্পের মেয়াদ শেষে এসব শিক্ষকদের এমপিওভুক্তকরণ করার কথাও বলা হয়। যা এসিটি ম্যানুয়ালের ৩৬ নং ধারায় উল্লেখ আছে। আর এখন ৯ মাস পেরিয়ে গেলেও স্থায়ীকরণ করা হয়নি। একইসঙ্গে গত ৯ মাস ধরে আমরা কোনো বেতনও পাচ্ছি না।

এসিটি অ্যাসোসিয়েশন সভাপতি কৌশিক চন্দ্র বর্মণ বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের চাকরি স্থায়ীকরণের যৌক্তিক ঘোষণা না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে। আমরা চাই, শিক্ষার্থীদের কথা ভেবে, শিক্ষকদের কথা ভেবে সরকার একটা যৌক্তিক সিদ্ধান্ত নেবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র

প্রেসক্লাবে অবস্থান নিয়েছে কয়েক হাজার শিক্ষক

আপডেট সময় : ০২:০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮