ঢাকা ১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: রাজধানীতে নারী বাস সার্ভিস

নির্বাচন কমিশন গঠন, সিইসি হলেন নুরুল হুদা

নিজস্ব প্রতিবেদক

নতুন সিইসি নুরুল হুদা

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সাবেক সচিব খান মোহাম্মদ নুরুল হুদাকে (কে এম নুরুল হুদা) পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করা হয়েছে।

এছাড়া নির্বাচন কমিশনের সদস্য করা হয়েছে সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম ও সাবেক সেনা কর্মকর্তা শাহাদৎ হোসেন চৌধুরীকে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।

নির্বাচন কমিশনারদের মধ্যে মাহবুব তালুকদারের নাম প্রস্তাব করেছে বিএনপি। সার্চ কমিটির সুপারিশকৃত ১০ জনের মধ্যে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদের নামও বিএনপি প্রস্তাব করেছিল। তবে তার নাম বিবেচনায় নেয়া হয়নি। আর আওয়ামী লীগ মনোনীতদের মধ্যে কবিতা খানমের নাম রাষ্ট্রপতি নিয়েছেন। আর তাদের দেয়া পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য আব্দুল মান্নানের নাম সার্চ কমিটি সুপারিশ করলেও রাষ্ট্রপতি তা নেননি।

প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা ৭৩ ব্যাচের কর্মকর্তা। দীর্ঘদিন ওএসডি থাকার পর ২০০৬ সালে সচিব হিসেবে অবসরে যাওয়া নুরুল হুদার বাড়ি পটুয়াখালীতে। ঢাকা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী, পরিবেশ ও বন মন্ত্রণালয় ও সংসদ সচিবালয় যুগ্মসচিব এবং অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন ছাড়াও তিনি ফরিদপুরের জেলা প্রশাসক ছিলেন।

এর আগে নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পদে দুইজন এবং চার নির্বাচন কমিশনার পদের জন্য আটজনের নাম সুপারিশ করে।

বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে সুপারিশসহ প্রতিবেদন হস্তান্তর করে। এ সময় তার সঙ্গে ছিলেন হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ মাসুদ আহমেদ, পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ড সদস্য অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শিরিণ আখতার।

এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম, অতিরিক্ত সচিব মো. আবদুল ওয়াদুদ এবং মোসাম্মৎ নাসিমা বেগমও সার্চ কমিটি প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন।

নির্দিষ্ট সময়ের মধ্যে ১০ জনের নাম পেশ করার জন্য রাষ্ট্রপতি সার্চ কমিটিকে ধন্যবাদ জানান। গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র

নির্বাচন কমিশন গঠন, সিইসি হলেন নুরুল হুদা

আপডেট সময় : ০৯:৫৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭