ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: রাজধানীতে নারী বাস সার্ভিস

ঢাবির সড়ক পরিষ্কারে বিদেশি তরুণীরা

ঢাবির সড়ক পরিষ্কারে বিদেশি তরুণীরা

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে পরিচ্ছন্নতার কাজ করতে দেখা যায় চার বিদেশি তরুণীকে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ঢাবির বিভিন্ন সড়কের ময়লা আবর্জনা পরিষ্কার করেন তারা। তাদের মধ্যে জার্মানি থেকে এসেছেন লিয়া, সানিয়া ও জেরা এবং আমেরিকা থেকে এসেছেন এমিলিয়া।

বাংলাদেশ সম্বন্ধে তাদের দৃষ্টিভঙ্গি কেমন তা জানার জন্য ব্রেকিংনিউজকে মার্কিন তরুণী এমিলিয়া জানান, বাংলাদেশ একটি সুন্দর দেশ, সাধারণ মানুষ একটু পরিবেশ সচেতন হলে এ দেশ আরও সুন্দর হয়ে উঠবে। মানুষকে উৎসাহিত করার জন্য পরিচ্ছন্নতাকর্মীর কাজ করে আমি আনন্দ পাচ্ছি।

জার্মান তরুণী লিয়া ব্রেকিংনিউজকে বলেন, আমি বাংলাদেশের মানুষকে খুবই পছন্দ করি। আমি ইতোমধ্যে বাংলাদেশের বরিশাল, ফরিদপুরসহ কক্সবাজর ভ্রমণ করেছি।এখানকার মানুষ খুবই খোলা মনের, বিশেষ করে এদেশের মানুষের পারিবারিক বন্ধন আমাকে বেশি আকৃষ্ট করে। আমাদের দেশে যা খুবই বিরল।

আরেক জার্মান তরুণী জেরা ব্রেকিংনিউজকে জানান, আমি বাংলাদেশকে খুব ভালোবাসি, তাছাড়া এদেশের বিচিত্র ধরনের খাবার আমার খুবই পছন্দ, আমি বার বার বাংলাদেশে আসতে চাই।’

এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ঢাবি শিক্ষার্থী বলেন, যেখানে আমরা নিজেরাই নিজেদের চারপাশ ময়লা আবর্জনা দিয়ে সয়লাব করে ফেলি, কিন্তু কোন ভ্রুক্ষেপ করিনা। বিদেশি তরুণীরা আজ আমাদের চোখে আঙুল দিয়ে পরিবেশ সচেতন হওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করার উদ্যোগ গ্রহন করেন।

উল্লেখ্য, তাঁরা সবাই জাতিসংঘের স্বেচ্ছাসেবী হিসেবে বাংলাদেশে এসেছেন এদেশের মহিলা ও শিশু বিষয়ক স্বাস্থ্যসচেতনতা নিয়ে কাজ করতে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র

ঢাবির সড়ক পরিষ্কারে বিদেশি তরুণীরা

আপডেট সময় : ০৩:৫৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০১৭