ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: রাজধানীতে নারী বাস সার্ভিস

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজা বেড়ে ১০ বছর

নিউজ ডেস্ক:: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ড পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেছেন আপিল বিভাগ। মামলার অপর আসামিদের পূর্বের ১০ বছর সাজা বহাল রয়েছে।মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ খালেদার খালাস চেয়ে করা আপিলের বিষয়ে এই রায় দেন।

গতকাল সোমবার সকালে আপিল বিভাগ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় অর্থের উৎস নিয়ে করা খালেদা জিয়ার আবেদন হাইকোর্টকে এক দিনের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দেন। আপিল বিভাগের সেই নির্দেশনামূলক আদেশ দুদক আইনজীবী খুরশীদ আলম খান বিকালে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চে দাখিল করেন।

কিন্তু অর্থের উৎস নিয়ে খালেদা জিয়ার পক্ষে অতিরিক্ত সাক্ষ্য চেয়েও হাইকোর্টে খালেদা জিয়ার আইনজীবীরা উপস্থিত না থাকার বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন দুদক আইনজীবী। এ অবস্থায় সাক্ষ্য চেয়ে করা খালেদা জিয়ার আবেদনটি নামঞ্জুর করেন হাইকোর্ট। একইসঙ্গে এ মামলায় খালেদা জিয়াসহ মামলার অন্য আসামিদের আপিলের ওপর হাইকোর্টের রায় ঘোষণার জন্য মঙ্গলবারের দিন নির্ধারণ করেন। গতকাল খালেদা জিয়ার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি প্রধানকে পাঁচ বছরের কারাদণ্ড দেন রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পরপরই তাকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। পরে খালেদা জিয়া সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজা বেড়ে ১০ বছর

আপডেট সময় : ১১:১১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮