ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: রাজধানীতে নারী বাস সার্ভিস

জগন্নাথে বিভাগীয় চেয়ারম্যানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

ইসরাফিল হোসাইন,

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক সম্রাট আব্দুল হালিম পরমানিকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন ওই বিভাগেরই এক ছাত্রী।

রবিবার বিকালে ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই শিক্ষার্থী নিজেই। তিনি জানান, এ ব্যাপারে গত বৃহস্পতিবার উপাচার্যের কাছে তিনি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগকারী ওই শিক্ষার্থী ঢাকাটাইমসকে বলেন, ‘গত ১৫ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় স্যার আমাকে ফোনে ক্লাসের জন্য ডেকে নিয়ে যান। যাওয়ার পর স্যার আমাকে ক্লাসরুমে বসতে বলেন। এক পর্যায়ে স্যার আমাকে শারীরিকভাবে নিগৃহের চেষ্টা চালান। অনেক কষ্টে স্যারের হাত থেকে আমি ছাড়া পেয়ে চলে আসি।’

ওই শিক্ষার্থী বলেন, ‘আমি ক্লাসরুম থেকে বেরিয়ে আসার পর স্যার আমাকে আবার তার নিজের রুমে ডেকে নিয়ে এ ঘটনা কাউকে না বলতে ভয়ভীতি দেখান। এক পর্যায়ে আমাকে বই হাতে নিয়ে কসম খাওয়ান। আমি বাসায় চলে এলে স্যার আমাকে আবার ফোন দেন এবং বাসায় পৌঁছেছি কি না তা জানতে চান।’

অভিযোগ বিষয়ে জানতে সম্রাট আব্দুল হালিম পরমানিকের সঙ্গে ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন কেটে দেন এবং রিসিভ করলেও কোনো কথা বলেন না।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান ঢাকাটাইমসকে বলেন, ‘শিক্ষার্থীর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা সিরিয়াসভাবে নিয়েছি। এ অভিযোগের প্রাথমিক তদন্তের জন্য হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চকে অবহিত করেছি।’ এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন হাতে পাবেন বলে আশা করছেন ভিসি।

প্রতিবেদন পেলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানান উপাচার্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র

জগন্নাথে বিভাগীয় চেয়ারম্যানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

আপডেট সময় : ০৮:৩৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৭