ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: রাজধানীতে নারী বাস সার্ভিস

কানাডায় বেকারত্ব বাড়াচ্ছে প্রযুক্তি

তথ্যপ্রযুক্তি ডেস্ক:: অসংখ্য মানুষ কানাডায় স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করে থাকেন।অনেকেরই স্বপ্ন থাকে কানাডায় বসবাসের।কানাডার শ্রম বাজারে মানুষের দরকার। তারা প্রতিবছর কোটি কোটি ইমিগ্রশন দরখাস্তের মাঝে লাখ তিনেক লোককে বসবাসের অনুমতি দিয়ে থাকে।

বাংলাদেশ সরকারের হিসাবে প্রায় ১ লাখ বাংলাদেশি কানাডায় স্থায়ীভাবে বসবাস করেন।সামাজিক নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা,ধর্মীয় স্বাধীনতা,বিনামূল্যে চিকিৎসা,১২ ক্লাস পর্যন্ত বিনামূল্যে পড়াশুনা,শিশুদের লালনপালনের জন্য সরকারি ভাতাসহ অনেক সুবিধা এ দেশে রয়েছে।

কিন্তু মুদ্রার ওপিঠে আরো অনেক কিছু রয়েছে।এখন প্রায় ৬ ভাগ মানুষ কানাডায় বেকার।অনেক পেশা প্রযুক্তির কারণে হারিয়ে যাচ্ছে কানাডা থেকে।বড় বড় দোকানগুলিতে কেনাকাটা শেষে বিল দেয়ার ক্ষেত্রে সেল্ফ চেকআউট চালু হয়েছে।একেকটি দোকানে ৮-১০ টি সেল্ফ চেকআউট থাকে।মানুষ কেনাকাটা করে নিজের বিল নিজে দিয়ে বের হয়ে চলে যায়।সবগুলি চেক আউটের জন্য মানুষকে সাহায্য করার জন্য ১ জন মাঝে মাঝে থাকে।সেল্ফ চেক আউটই প্রতিটি দোকান থেকে ২০-২৫ জনের চাকরি খেয়ে ফেলেছে।

ব্যাংকগুলি মাত্র ৪-৫ জন স্টাফ নিয়ে মিলিয়ন ডলারের লেনদেন করে।মানুষের খুচরা পয়সা উঠানো, ব্যাংক একাউন্ট খোলা আর মরগেজের কাগজ স্বাক্ষর করা ছাড়া ব্যাংকে তেমন একটা যাওয়ার প্রয়োজন হয় না।সব কাজ হয় এটিএমবুথে,মোবাইলের এপিএস আর ল্যাপটপে।

কানাডার উইনিপেগ একটি অন্যতম বড় শহর। পুলিশ প্রধানসহ পুলিশের সংখ্যা ১৪২১ জন।বাংলাদেশের মতো ট্রাফিক পুলিশের ধারণা নেই।সারাদিন রাস্তায় ঘুরলেও ২/১ টি পুলিশের গাড়ি দেখতে পাওয়া যায় না।সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে।স্পিডের একটু এদিক সেদিক হলে বা কেউ যদি কোনো সিগনালে না থাকে ২/৩ দিনের মাঝে শতশত ডলারের টিকিট চলে যায় বাসায়।এখানে মানুষের কাজ খালি খামে টিকেটের কাগজ ভরে পোস্ট করে দেয়া।

বিশাল মার্কেটগুলি গাড়ির সাহয্যে ১ জন মানুষ ২-১ ঘন্টার মাঝে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলে।বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানে ৪-৫ লাখ টাকা লেনদেন হলে একজন একাউন্টেন্ট থাকে।এখানে সবকিছুতে আধুনিক প্রযুক্তির ফলে ১ জন একাউন্টেন্ট প্রতি ১৫ দিনে সব মিলিয়ে মাত্র ৪/৫ ঘন্টা কাজ করে সব ঠিক করে ফেলতে পারে।যার জন্য প্রতি মাসে বেকারের সংখ্যা বাড়ছে। দিন দিন আরও বাড়বে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র

কানাডায় বেকারত্ব বাড়াচ্ছে প্রযুক্তি

আপডেট সময় : ০৩:০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮