ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: রাজধানীতে নারী বাস সার্ভিস

এ দেশ সাম্প্রদায়িক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: বাংলাদেশে জঙ্গী ও মৌলবাদীদের আশ্রয় হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, এ দেশ চিরকাল অসাম্পদায়িক দেশ। বঙ্গবন্ধুর ডাকে সেদিন আমরা সকল ধর্মের লোক কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করেছি। এখানে সকল ধর্মের লোক একত্রে বসবাস করে। এ দেশ সাম্প্রদায়িক নয়।

আজ সোমবার রাজধানীর বকসী বাজারের ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটি দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জে,এল ভৌমিকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, র‌্যাবের ডিজি বেনজীর আহম্মেদ, মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া, সার্বজনীন পূজা পরিষদের সভাপতি কাজল দেবনাথ, মহানগর পূজা কমিটির সাধারণ সম্পাদক নারায়ন সাহা মনি, সাংবাদিক স্বপন সাহা, সুব্রত চৌধুরী প্রমুখ।

পরে মন্ত্রী দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেন এবং মন্দিরের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন। মন্ত্রী বলেন, সবাই জানে মা দুর্গা দেবী অশুভ বার্তাকে দূূরে ঠেলে দিয়ে এ ধরাধামে শুভ বার্তা নিয়ে এসেছেন।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ধর্ম যার যার-উৎসব সবার। এ উৎসবে হিন্দু বৌদ্ধ খৃষ্টান সবাই অংশগ্রহণ করেছে। দেশের মধ্যে দেশী-বিদেশী নানা রকম ষড়যন্ত্র চলছে।

মন্ত্রী বলেন, দুইজন বিদেশীকে হত্যা করা হয়েছে। আমরা মাওলানা ফারুকী এবং পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খানের হত্যা রহস্য উদঘাটন করেছি। আগামীতে খুব শিগগিরই দুই বিদেশী হত্যাকান্ডের রহস্য উন্মোচন করা হবে।

তিনি বলেন, সারা দেশে ১৯টি প্রতিমা ভাংচুর হয়েছে। এটা আমরা জানি এবং খুব শিগগিরই তা বের করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র

এ দেশ সাম্প্রদায়িক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১০:৫৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০১৫