ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: রাজধানীতে নারী বাস সার্ভিস

ইরানের হামলা, ইসরায়েলিদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
দখলদার ইসরায়েলে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনা তীব্র থেকে তীব্র হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবে সাইরেন বাজছে। শহরটির ৪০ লাখ বাসিন্দাকে নিরাপত্তার জন্য আশ্রয়কেন্দ্রে যাওয়া বা যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, তেলআবিবের বাসিন্দাদের ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা মেনে চলার জন্য বলা হয়েছে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস মঙ্গলবার জানিয়েছে, দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ঘণ্টার মধ্যেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাবে ইরান। আর আজকের হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছোড়া হতে পারে বলে সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। তিনি জানান আগামী ‘কয়েক ঘণ্টার মধ্যেই’ হামলা শুরু হতে পারে।

মার্কিন এ সংবাদমাধ্যমটিকে দখলদার ইসরায়েলের তিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ইরান তাদের তিনটি বিমান ঘাঁটি এবং তেল আবিবের উত্তরাঞ্চলে অবস্থিত একটি গোয়েন্দা হেডকোয়ার্টার লক্ষ্য করে হামলা চালাবে। ইতিমধ্যেই এই হেডকোয়ার্টারটি খালি করে ফেলা হয়েছে বলে জানিয়েছেন তারা।

সূত্র: দ্য গার্ডিয়ান

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র

ইরানের হামলা, ইসরায়েলিদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ

আপডেট সময় : ০৩:৫০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪