ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: রাজধানীতে নারী বাস সার্ভিস

আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশক দীপন হত্যার সংবাদ

2089
বাংলাদেশে প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা ও লেখকদের উপর হামলার ঘটনা বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। বিবিসি, নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, টাইমস অব ইন্ডিয়া থেকে শুরু করে বিশ্বজুড়ে সব নামকরা গণমাধ্যমে এসেছে এই খবর।

বিবিসি অনলাইনে এই সংবাদের শিরোনাম করা হয়, বাংলাদেশের ধর্মনিরপেক্ষ প্রকাশককে ছুরিকাঘাতে হত্যা। বিস্তারিত খবরে বলা হয় প্রকাশক আরেফিন দীপন সহ একই দিনে অন্য একজন প্রকাশক ও দুইজন ধর্মনিরপেক্ষ লেখক আহত হয়েছেন। এই দুইজন প্রকাশকই ফেব্রুয়ারিতে নিহত অভিজিত রায়ের বই প্রকাশ করেছেন সেটিও উল্লেখ করা হয়েছে। নিউইয়র্ক টাইমস শিরোনাম করেছে, বাংলাদেশে ধর্মনিরপেক্ষ বইয়ের প্রকাশক হত্যা, আহত তিন জন।

ওয়াশিংটন পোস্ট শিরোনাম করেছে, পুলিশ বলেছে বাংলাদেশের রাজধানীতে ধর্মনিরপেক্ষ বইয়ের প্রকাশক ছুরিকাঘাতে নিহত। বার্তা সংস্থা রয়টার্স শিরোনাম করেছে, বাংলাদেশে দুই লেখক ও একজন প্রকাশকের উপর হামলা।

টাইমস অব ইন্ডিয়া শিরোনাম করে, বাংলাদেশের ধর্মনিরপেক্ষ প্রকাশক হত্যা, আক্রমণে আহত আরো দুই লেখক। কলকাতার আনন্দবাজার শিরোনাম করেছে, অভিজিতের প্রকাশককে খুনের চেষ্টা ঢাকায়, আক্রান্ত আরও ২ ব্লগার। এনডিটিভি শিরোনাম করেছে, ব্লগারদের উপর হামলার কয়েক ঘন্টার মধ্যে ঢাকায় ছুরিকাঘাতে প্রকাশক নিহত। পাকিস্তানের শীর্ষ স্থানীয় দৈনিক ডনে শিরোনাম করা হয়, বাংলাদেশে ধর্মনিরপেক্ষ প্রকাশক হত্যা।

শনিবার প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি জাগৃতি প্রকাশনীর কর্ণধার ছিলেন। সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর শাহবাগ এলাকায় এ হামলার শিকার হন তিনি। এর আগে দুপুরে শুদ্ধস্বর প্রকাশক আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র

আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশক দীপন হত্যার সংবাদ

আপডেট সময় : ১০:৩৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০১৫