ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: রাজধানীতে নারী বাস সার্ভিস

অফারে প্রতারণার অভিযোগে গ্রামীণফোনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক,
অফারের নামে গ্রাহকের সঙ্গে প্রতারণার অভিযোগে দেশের শীর্ষ মোবাইলফোন সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোনকে জরিমানা গুণতে হচ্ছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিষ্ঠানটিকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে।

রবিবার বিকালে রাজধানীর কারওয়ান বাজারের জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা করেন উপপরিচালক শাহীন আরা মমতাজ। গ্রামীণফোন জরিমানা আদায়ে পাঁচ দিনের সময় চেয়েছে।

জানা যায়, ২০১৫ সালের ১৩ অক্টোবর আব্দুল্লাহ শিবলী সাদিক নামের এক ভোক্তা লিখিত অভিযোগে বলেন, ‘আমি দারুণ ঈদ অফার নামের ২৮ দিন মেয়াদি এক জিবির সঙ্গে দুই জিবি ফ্রি একটি অফার কিনি। ভ্যাটসহ যার মূল্য ২৭৫ টাকা বলা হয়েছে। গত ২০১৫ সালের ৩ অক্টোবরে অফারটি গ্রহণ করি। আমার কাছ থেকে ২৭৫ টাকা পরিবর্তে এসডি ও ভ্যাটসহ ৩২৫ টাকা ৭৪ পয়সা নিয়ে নেয় গ্রামীণফোন কোম্পানি। পরে একটি এসএমএসের মাধ্যমে জানানো হয়। বোনাসের মেয়াদ অর্থাৎ ফ্রি ২ জিবির মেয়াদ সাত দিন এবং ব্যবহারের সময় রাত ২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেওয়া হয়। অথচ বিশেষ ঈদ অফারের এসএমএসে কোনো শর্তের বিষয় উল্লেখ ছিল না।’

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ধারায় দুই লাখ টাকা এবং ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে বক্তব্য জানতে গ্রামীণফোন কর্তৃপক্ষের যোগাযোগের চেষ্টা করেও কারও বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র

অফারে প্রতারণার অভিযোগে গ্রামীণফোনকে জরিমানা

আপডেট সময় : ০৮:৪৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৭