ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

৫০০ গোলের মাইলফলকের সামনে রোনালদো

1305
এসপানিওলের বিপক্ষে একাই ৫ গোল করে রাউল গঞ্জালেসকে পেছনে ফেলে হয়েছিলেন লা লিগায় রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। আজ হ্যাটট্রিক করতে পারলে তিনি হয়ে যাবেন ক্লাবটির ইতিহাসেরই সর্বোচ্চ গোলদাতা।

গত শনিবারে লা লিগায় গ্রানাডার বিপক্ষে হ্যাটট্রিক করতে পারলে রাউল গঞ্জালেসকে পেছনে ফেলে ক্রিস্টিয়ানো রোনালদো হয়ে যেতেন রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। কিন্তু তার হয়নি। কারণ, এই ম্যাচে তিনি কোনো গোল পাননি। করিম বেনজেমার একামাত্র গোলে জিতেছিল রাফায়েল বেনিতেজের দল। আজ আবার মাঠে নামছে রোনালদো-বেনজেমারা। প্রতিপক্ষ শক্তিশালী অ্যাথলেটিক বিলবাও।

আজ রিয়ালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার নয়, আরো একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে পর্তুুগিজ তারকা। ক্লাব ও দেশের হয়ে সব পেশাদার ম্যাচ মিলিয়ে ৭৪৯ ম্যাচে ৪৯৯ গোল রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গারের। আজ একটা গোল তার নামের পাশে শোভা পাবে ৫০০ গোলের ‘ম্যাজিক ফিগার’।

রিয়ালের হয়ে চার শতাধিক ম্যাচ খেলে রাউল গঞ্জালেস করেছিলেন ৩২৩ গোল। মাত্র দুটি গোল হলেই রাউলের রেকর্ড ছুঁয়ে ফেলবেন রোনালদো। আর তিনটি গোল করতে পারলে ছাড়িয়ে যাবেন তাকে। তবে ক্লাবের দাবি রাউলের চেয়ে মাত্র এক গোলে পিছিয়ে আছেন রোনালদো। কারণ ২০১০ সালে রোনালদোর দেওয়া একটি গোল রেফারির রিপোর্টে পেপের নামের পাশে লেখা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

৫০০ গোলের মাইলফলকের সামনে রোনালদো

আপডেট সময় : ০৮:৪৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫