ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

৩ বছর পর দেশে ফিরলো ১৭ বাংলাদেশী কিশোরী

বেনাপোল (যশোর) সংবাদদাতা:

দীর্ঘ তিন বছর পর এক শিশুসহ ১৭ বাংলাদেশী কিশোরীকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ। আজ বুধবার বিকালে তাদেরকে ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যমে দেশে ফেরত আনা হয়।

তিন বছর আগে অবৈধ পথে ভারতের মুম্বাই ও মহারাষ্ট্রে শহরে গিয়ে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় সেদেশের পুলিশ তাদেরকে আটক করে জেলহাজতে পাঠায়। পরে ‘নবজীবন শেল্টার হোম’ নামে এনজিও সংস্থা এদের ছাড়িয়ে নিয়ে নিজেদের হেফাজতে রাখে।

‘এনজিও রাইটস যশোর’ এর অ্যাডভোকেসি অফিসার শাওলী আক্তার বলেন, ‘গত তিন বছর আগে অবৈধ ভাবে ভারতে যাওয়ার পর ভারতীয় পুলিশ এদেরকে আটক করে। পরে তাদের আশ্রয় হয় নবজীবন নামে একটি শেল্টার হোমে। দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া ‘বিশেষ ট্রাভেল পারমিট’ আইনের মাধ্যমে আজ তাদেরকে দেশে ফেরত আনা হয়েছে।’

দেশে ফিরে আসারা হলো- বিউটি আক্তার, রুবি আক্তার, সোহাগী আক্তার, বিথি খাতুন, আনন্দী আক্তার, শারমিন খাতুন, জাহানারা আক্তার, পারভীন আক্তার, তাসলিমা খাতুন, লাকি খাতুন, রিতা আক্তার, ইয়াসমিন খাতুন, পারভিন আক্তার, পরি মনি, পপি খাতুন, মনিকা আক্তার ও বেবী নাসরিন। এদের বাড়ি বরিশাল, নারায়নগঞ্জ, যশোর, পটুয়াখালী, গোপালগঞ্জ, ঢাকা, ফরিদপুর, নড়াইল ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনরে ডিউটি অফিসার সাইফুল ইসলাম জানান, ‘ফেরত আসা বাংলাদেশী এসব কিশোরীর বেনাপোল পোর্ট থানায় দেয়া হবে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ মানবাধিকার সংস্থা রাইটস যশোরে দেয়া হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

৩ বছর পর দেশে ফিরলো ১৭ বাংলাদেশী কিশোরী

আপডেট সময় : ১২:৫০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭