ঢাকা ১১:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

স্পিনটাকে রহস্যাবৃত রাখতে চাইছে বাংলাদেশ

1303
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য ১৩ সদস্যের বিসিবি একাদশ নামে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনদিনের ম্যাচের স্কোয়াড ঘোষণা করে বিসিবি।

০২ অক্টোবর দুপুর আড়াইটায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে ক্রিকেটারদের। তিনদিনের ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে ডাক পেয়েছেন নাঈম ইসলাম। দীর্ঘদিন পর বিসিবি’র কোনো দলে ডাক পেলেন নাঈম। ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, আল আমিন হোসেন, শফিউল ইসলামের মতো ক্রিকেটাররাও আছেন দলে। এছাড়া মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি, মো: মিথুন, আবু জায়েদ রাহির মতো বেশ কিছু উঠতি ক্রিকেটার সুযোগ পেয়েছেন বিসিবি একাদশে।

ফতুল্লার ধীর উইকেটে ১৩ জনের দলে একজন স্পিন অলরাউন্ডার ও চারজন ফাস্ট বোলার নেওয়ার কারণ হিসেবে নির্বাচকরা জানান বাংলাদেশ তাদের সেরা তুরুপের তাস স্পিনটা আসল সময়ে ব্যবহার করবে। এছাড়া শক্তিশালী অস্ট্রেলিয়ান বোলিং লাইন আপের বিপক্ষে বেশি ব্যাটসম্যান নেওয়া হয়েছে সামর্থ্য পরীক্ষা করতে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলেন, আমরা হোম অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করছি। বাংলাদেশের সফরকারী যেকোনো দলের মতোই অস্ট্রেলিয়াকেও আমরা স্পিন দিয়ে পরীক্ষা করবো।

আগামী ৩-৫ অক্টোবর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিনদিনের ম্যাচটি। এরপর বাংলাদেশ দলের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অসিরা। প্রথম টেস্ট ৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ১৭ অক্টোবর মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে।

বিসিবি একাদশের স্কোয়াড:
ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মাহমুদুল হাসান, মো: মিথুন, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম চৌধুরী, নাঈম ইসলাম, আল আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহি, শফিউল ইসলাম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

স্পিনটাকে রহস্যাবৃত রাখতে চাইছে বাংলাদেশ

আপডেট সময় : ০৮:৪১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫