ঢাকা ১১:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

সিরিজ অস্ট্রেলিয়ার

1121
ইতিহাস গড়া হলো না ইংল্যান্ডের । টানা দুই ম্যাচে সাফল্য নিয়ে সিরিজ জয়ের সম্ভাবনা জাগানো ইংল্যান্ড শেষ ওয়ানডেতে হার দেখলো বাজেভাবে। আগে ব্যাটিংয়ে ১৩৮ রানে গুটিয়ে শেষে তারা দেখলো ৮ উইকেটের বড় হার। এতে পাঁচ ম্যাচ সিরিজ ৩-২এ জিতে নিলো সফরকারী অস্ট্রেলিয়া। রোববার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড ১৩৮ রানে অলআউট হয়ে যায়। টস জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ড ২৫ ওভার শেষে সংগ্রহ করে ১১২ রান। শেষ পর্যন্ত আদিল রশিদের লড়াকু হার না মানা ৩৫ রানের সুবাদে ৩৩ ওভারে ১৩৬ পর্যন্ত পৌঁছে তারা। নবম উইকেটে রশিদ ও টপলি ৩২ রান যোগ করেন। সিরিজ নির্ধারণী ম্যাচে মিচেল মার্শ ও জন হ্যাস্টিংসের বলে তছনছ ইংলিশ ব্যাটিং লাইন। এর মধ্যে দলীয় ২২ রানের মাথায় অধিনায়ক ইয়ন মরগান মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন। মিচেল স্টার্কের বল তার মাথায় আঘাত হানলে ক্রিজ ছাড়তে বাধ্য হন মরগান। দলের রান তখন ২২/৩। সপ্তম ওভারে এই বাঁ হাতি মাঠ ছাড়লে পরের ব্যাটসম্যানরা আর দাঁড়াতে পারেন নি। দ্রুত মাঠের বাইরে মরগানের পরীক্ষা নিরীক্ষা চলছে। বাকি খেলায় নামতে পারবেন কিনা তা নিশ্চিত নয়। ওয়ানডে সিরিজের প্রথম দুই খেলায় হারের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরের দুই খেলায় জিতে সমতা ফেরায় ইংল্যান্ড। আর এই সমতা ফেরানোর পেছনে মূল অবদানই ছিল মরগানের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

সিরিজ অস্ট্রেলিয়ার

আপডেট সময় : ১০:৩১:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫