ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

‘সংখ্যালঘু নির্যাতনকারীদের ছাড় নয়’

স্টাফ রিপোর্টার,
939
সংখ্যালঘু নির্যাতনকারীদের কোন ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেছেন, হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে আক্রমন হচ্ছে। দোকান ব্যবসা দখল হচ্ছে। এটি আমাদের জন্য বেদনার বিষয়। এই বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টানের। কেউ ধর্মীয় বিভাজন করে লুটপাট করবে স্বাধীন বাংলাদেশে এটি হতে দিতে পারি না। সংখ্যালঘুদের ওপর যারা নির্যাতন করে তারা কাপুরুষ। তাদের কোন ছাড় দেয়া হবে না। বাংলার মাটিতে তাদের ঠাঁই হবে না। আজ রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উদযাপন পরিষদ আয়োজিত মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, আওয়ামীলীগের উপ- প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

‘সংখ্যালঘু নির্যাতনকারীদের ছাড় নয়’

আপডেট সময় : ০৭:০০:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫