ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

রকিবকে ফাঁকি দিয়ে চলে গেলেন সেই ব্রাজিলীয় নারী

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় ব্রাজিলীয়ান নারী সেওমা ভিজেহার সঙ্গে বাংলাদেশের নবীগঞ্জের ছেলে আবদুর রকিবের। এরপর শুরু হয় প্রেম। প্রেমের সূত্র ধরে সাত সমুদ্র পাড়ি দিয়ে প্রেমিকের কাছে ছুটে আসেন সেওমা।

গত ৩১ ডিসেম্বর নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হালিতলা (বারৈকান্দি) গ্রামে আসেন ব্রাজিলীয় নারী সেওমা। ৩ জানুয়ারি ইসলাম ধর্ম গ্রহণ করে পরদিন কলেজছাত্র আবদুর রকিবের সঙ্গে বিয়ে হয় সেওমার।

অল্প সময়ের মধ্যে নবীগঞ্জবাসীর হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন তিনি। কিন্তু শনিবার স্বামী রকিবকে ফাঁকি দিয়ে ব্রাজিলে চলে যান সেওমা।

৪৭ বছর বয়সী সেওমা ভিজেহা একজন স্বামী পরিত্যক্তা নারী। তিনি ২ কন্যা ও ১ পুত্র সন্তানের জননী। অবিবাহিত কলেজছাত্র রকিব এসব জানার পরও প্রেমের সম্পর্ক ধরে রাখে। প্রায় নয় মাস প্রেমের সম্পর্ক চলাকালে রকিবকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সেওমা।

কিন্তু ভিসা জটিলতার দোহায় দিয়ে স্বামী রাকিবকে না নিয়েই বাংলাদেশ থেকে চলে যান ব্রাজিলীয় নারী সেওমা ভিজেহা। এর পর থেকে রকিব এবং তার পরিবারসহ বন্ধুবান্ধবের মনে দেখা দেয় নানা প্রশ্ন।

রকিব জানান, সেওমা আমাকে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু ভিসা জটিলতার কারণে নিতে পারেনি। তবে এটাকি তার কোনো অজুহাত নাকি এটাই আসল কারণ তা বলতে পারছি না। কারণ মানুষের মনের কথা তো অার বলা যায় না। যাওয়ার পর থেকে তার সঙ্গে এখনো কোনো যোগাযোগ হয়নি।

রকিবের কয়েকজন বন্ধু বলেন, আমাদের মনে হয় সে আর বাংলাদেশে আসবে না। আর রকিবকে নিবে বলেও মনে হয় না। কারণ তার এবং রকিবের বয়সের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আর এই বিষয়টি তার সন্তানরা মেনে নেবে না বলেও সেওমা সংশয় প্রকাশ করেছেন। তাই আমাদের মনে হয় সে রকিবের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

রকিবকে ফাঁকি দিয়ে চলে গেলেন সেই ব্রাজিলীয় নারী

আপডেট সময় : ১২:৪৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০১৭