ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

মৃত ব্যক্তিকে চেয়ারে বসিয়ে তিন দিন ধরে চলছে জীবিত করার তন্ত্রমন্ত্র পাঠ!!

1205
লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের বাসিন্দা মাসুদ আলম (৩২)। গত সোমবার রাতে বাড়ির পাশের খালে মাছ ধরতে গিয়ে সাপ দংশন করে তাঁকে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
অবস্থার অবনতি হলে চট্টগ্রাম হাসপাতালে নেওয়ার পথে মাসুদের মৃত্যু হয়। পরে লাশ মাসুদের বাড়িতে নেওয়া হলে চিকিৎসক তাঁকে দাফনের পরামর্শ দেন। কিন্তু পরদিন মঙ্গলবার পার্শ্ববর্তী চররমনী এলাকার ওঝা রৌশন আলী মাসুদ মরেনি দাবি করে তাঁর মাথায় থালা-বাটি, পায়ে মুরগির বাচ্চা ও কোমরে সাদা কাপড় বেঁধে ঝাড়ফুঁক শুরু করে। তিন দিন ধরে চলছে এই ঝাড়ফুঁক।

খোঁজ নিয়ে জানা গেছে, ঝাড়ফুঁকে জীবিত হবে—এমন আশ্বাসে মাসুদকে দাফন করা হচ্ছে না। চেয়ারে বসিয়ে রেখে চলছে তন্ত্রমন্ত্র পাঠ।

শাকচর গ্রামের তাজুল ইসলামের ছেলে মাসুদকে কেবল রৌশন আলীই ঝাড়ফুঁক করছেন না, গতকাল বুধবার তাঁর সঙ্গে যোগ দিয়েছেন ভোলার লালমোহনের আরো দুই ওঝা।
এ বিষয়ে শাকচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. সেলিম জানান, ওঝা রৌশন আলী দাবি করছে, মাসুদ এখনো বেঁচে আছেন। সে জন্য দুদিন ধরে ঝাড়ফুঁক দেওয়া হচ্ছে। ওঝারা দর্শনার্থীদের কাছ থেকে টাকা তুলছেন।

মাসুদ আলম এখনো বেঁচে আছেন দাবি করে রৌশন আলী সাংবাদিকদের জানান, তিনি জীবিত আছেন। তিন ওঝা মাসুদকে চিকিৎসা দিচ্ছেন।
এ ব্যাপারে লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. মো. গোলাম ফারুক ভূঁইয়া জানান, সাপের কামড়ে মাসুদ আলমের মৃত্যু হয়েছে বলেই তিনি জানেন। মৃত ব্যক্তিকে বাঁচানোর কথা বলে ওই পরিবার ও এলাকাবাসীর সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছে ওঝারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

মৃত ব্যক্তিকে চেয়ারে বসিয়ে তিন দিন ধরে চলছে জীবিত করার তন্ত্রমন্ত্র পাঠ!!

আপডেট সময় : ০৮:৪২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫