ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

মিনায় পদদলন: নিহতদের মধ্যে ৪১ বাংলাদেশি শনাক্ত

1400
মিনায় পদদলিত হয়ে নিহতদের মধ্যে ৪১ জন বাংলাদেশিকে শনাক্ত করা গেছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট এ পর্যন্ত যে ৪১ জনের তথ্য দিয়েছে, তার মধ্যে ১৮ জনের পরিচয় জানা গেছে। এছাড়া ১২ জনের নাম জানা গেছে তবে বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এদিকে আরও ৬১ জন বাংলাদেশি মক্কা ও জেদ্দার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে বিবৃতিতে জানানো হয়।

বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে এখনও যাদের খোঁজ পাওয়া যায়নি, তাদের আত্মীয়-স্বজন, সহগামী হজযাত্রী ও হজ এজেন্টদের মক্কায় হজ মিশনের সঙ্গে (কক্ষ-১০৭, ফোন: 00966-(0)125413980, ই মেইল: missionhajj@gmail.com) যোগাযোগ রাখতে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর মিনায় ‘শয়তানের স্তম্ভে’ পাথর ছুড়তে যাওয়ার পথে পদদলনের ওই ঘটনায় এ পর্যন্ত ৭৬৯ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ৯৩৪ জন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

মিনায় পদদলন: নিহতদের মধ্যে ৪১ বাংলাদেশি শনাক্ত

আপডেট সময় : ১০:০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০১৫