ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

মাতাল হয়ে স্কুলে নেচে বদলি ৬ শিক্ষিকা

1073

চটুল হিন্দিগানের সুরে তাল মিলিয়ে নাচছেন সরকারি স্কুলের শিক্ষিকারা। তা-ও আবার স্কুল ক্যাম্পাসে, পড়ুয়াদের সামনেই। লোকাল নিউজ চ্যানেলে সে ছবি ফাঁস হতেই, খোদ মন্ত্রীর নির্দেশে বদলি করা হল অভিযুক্ত ছয় শিক্ষিকাকে।
সরকারি চাকরিতে বদলি হতেই পারে। কিন্তু, নাচের জেরে একসঙ্গে ছয় জনকে বদলি, অতীতে এমন নজির নেই। স্কুল শিক্ষা দফতরের হুঁশিয়ারি, ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি হলে, আরও কঠিন পদক্ষেপ করা হবে।

ঘটনাটি ঘটেছে আগরতলার ক্ষুদিরাম বোস ইংলিশ মিডিয়াম স্কুলে। সম্প্রতি স্কুলেরই এক অনুষ্ঠানে নাচাগানায় যোগ দেন ওই ছয় শিক্ষিকা। এমনকী প্রধান শিক্ষিকা নিজেও ছিলেন ওই দলে। একটি লোকাল চ্যানেল, সেই ছবি সম্প্রচার করার পরেই সমালোচনার মুখে পড়তে হয় শিক্ষিকাদের। অভিযোগ ওঠে, ওই শিক্ষিকারা অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন। মদ্যপ হয়ে তাঁরা অশালীন ভাবে নাচাগানা করেছেন।

এই খবর স্কুল শিক্ষা দফতরের কানে যেতে, প্রধান শিক্ষিকা সহ ছয় জনকে গত সপ্তাহে শোকজ করা হয়। আশানুরূপ উত্তর না-মেলায়, শাস্তিস্বরূপ একসঙ্গে ছয় জন শিক্ষিকাকে দূরের স্কুলে বদলি করা হয়েছে। চিঠিতে স্কুল শিক্ষা দফতর উল্লেখ করে, শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর নির্দেশেই এই বদলি।

অভিযুক্ত শিক্ষিকারা অবশ্য এ বিষয়ে মুখে খোলেননি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

মাতাল হয়ে স্কুলে নেচে বদলি ৬ শিক্ষিকা

আপডেট সময় : ১০:০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫