ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটের তালিকায় নাম না থাকলে সঙ্গম নয়

ভোটের তালিকায় নাম না থাকলে সঙ্গম নয়’

নাইরোবি: ভোটের তালিকায় নাম নেই। তাহলে মিলবে না স্ত্রীর সঙ্গে সঙ্গমের অনুমতি। এমনই আজব বিধান দিলেন কেনিয়ার এক রাজনৈতিক নেতা। যে সমস্ত পুরুষ এখনো ভোটের তালিকায় নাম লিখাননি তাদের স্ত্রীরা যেন যৌন সঙ্গমে রাজি না হন, এমনই আবেদন মিশি এমবকো নামের এক মহিলা সাংসদের। আগামী ৮ আগস্ট , আফ্রিকার এই দেশটিতে নির্বাচন হতে চলেছে।

এই আবেদনর পক্ষে ওই সাংসদ বলেন, “যৌনতা একটি শক্তিশালী অস্ত্র।এতে সহজে কাবু হয় পুরুষ। মহিলারা মিলনে রাজি না হলে, বাধ্য হয়ে তারা ভোটের তালিকায় নাম অন্তর্ভুক্ত করবেন।”

আসন্ন নির্বাচনে, কেনিয়ার বর্তমান রাষ্ট্রপতি উহুরু কেনিয়াত্তার সঙ্গে গদির লড়াইয়ে নামছেন মিশি এমবকো ও একাধিক বিরোধী দল। তাই তারা সমর্থকদের ভোটের তালিকায় নাম লিখানোর আবেদন জানিয়েছেন।

নির্বাচনে তারা রাষ্ট্রপতি উহুরু কেনিয়াত্তাকে গদিচ্যুত করতে পারবেন বলেও জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোটের তালিকায় নাম না থাকলে সঙ্গম নয়

আপডেট সময় : ০৮:২৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০১৭