ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

বাড়ি না গিয়েই রাজধানীতে ভোটারতথ্য নিবন্ধন শুরু বুধবার

1370
বাড়ি বাড়ি না গিয়েই রাজধানীতে বুধবার থেকে ভোটারের তথ্য নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

বাড়ি বাড়ি যায়নি অধিকাংশ তথ্য সংগ্রহকারী। বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করার জন্য আইন থাকলেও তা মানেননি মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারীরা। রাজধানীর বেশির ভাগ এলাকায় ভোটার যোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ করা হয়নি। সংশ্লিষ্ট থানা ও উপজেলা নির্বাচন অফিসারদের কাছে অভিযোগ করেও কোনো সুফল পায়নি নাগরিকরা। নিরুপায় হয়ে কেউ কেউ আইনের আশ্রয় নেয়ার কথা ভাবছেন।

এ বিষয়ে ইসি সচিবালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি যান না—এ অভিযোগ যেমন আছে, তেমনি-বাসা বাড়িতে তথ্য সংগ্রহকারীদের প্রবেশেও বিধি-নিষেধের তথ্য রয়েছে। কোনো তথ্য সংগ্রহকারীর বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ পেলে তাত্ক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। যেসব নাগরিক তথ্য সংগ্রহ কার্যক্রমের সময় ভোটার হতে পারেননি তারা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিবন্ধন কেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

বাড়ি না গিয়েই রাজধানীতে ভোটারতথ্য নিবন্ধন শুরু বুধবার

আপডেট সময় : ১১:০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫