ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

বাইশ গজে বড় মোদীকে গুগলি কংগ্রেসের

স্টাফ রিপোর্টার,
392
ক্রিকেট দুর্নীতির পিচে দুই প্রান্তে দুই মোদীকে দাঁড় করিয়ে এ বার গুগলি ছুড়ল কংগ্রেস! তাদের দাবি, নরেন্দ্র মোদী ও ললিত মোদী পরস্পরের ঘনিষ্ঠ শুধু নন, বাইশ গজে দুর্নীতির খেলায় তাঁরা একই টিমে জুটি বেঁধে ব্যাট করেছেন এক সময়। এবং সেই কারণেই বসুন্ধরা রাজে বা সুষমা স্বরাজের ইস্তফার দাবি নিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছেন প্রধানমন্ত্রী। সংসদের কাজকর্ম চলতে না দেওয়ার জন্য কার্যত প্রথম থেকেই মোদী সরকারকে দায়ী করে আসছে কংগ্রেস। আজ খোদ নরেন্দ্র মোদীকেই ক্রিকেট-দুর্নীতির অভিযোগে গাঁথতে চাইল তাঁরা। এবং এর সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির নামও এই প্রথম জড়াতে চেয়েছে কংগ্রেস।
সনিয়া ও রাহুল গাঁধী বুঝতে পারছেন, লোকসভা অচল রাখার জন্য পাল্টা চাপ তৈরি হচ্ছে তাঁদের বিরুদ্ধে। পণ্য পরিষেবা কর (জিএসটি) বিলটি কাল রাজ্যসভার আলোচ্যসূচিতে রেখে সরকার শিল্প-বণিকমহলকে বার্তা দিয়েছে, জিএসটি বিলের জন্য দরকারে যৌথ অধিবেশন ডাকার কথাও ভাবছে সরকার। কারণ তারা সংস্কার চায়। কংগ্রেসই সংসদ অচল রেখে সংস্কারের পথ আটকাচ্ছে। কংগ্রেসই এক সময় পণ্য পরিষেবা কর (জিএসটি) চালু করতে বিল এনেছিল। এখন তারাই লোকসভায় পাশ হওয়া বিলটির পথ আটকে রেখেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এ নিয়ে আজও একদফা তুলোধোনা করেছেন কংগ্রেস নেতৃত্বকে। আগামিকাল সনিয়া গাঁধীর বাড়ির সামনে গিয়ে বিজেপি কর্মীরা জিএসটি বিলের পথ আটকে রাখার জন্য তাঁর জবাবদিহি চাইবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

বাইশ গজে বড় মোদীকে গুগলি কংগ্রেসের

আপডেট সময় : ০৬:০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০১৫