ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

পাক-ভারত সিরিজের আশা ছেড়ে দিয়েছে পিসিবি

1306
বহুল প্রতিক্ষীত ইন্দো-পাক দ্বিপাক্ষিক সিরিজের জন্য দীর্ঘদিন ধরেই পাকিস্তান তার চির প্রতিদ্বন্দ্বীদের অনুরোধ জানিয়ে আসছিল। আসন্ন ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে সিরিজ আয়োজনের ব্যাপারে পাকিস্তান ভেন্যুও নির্ধারিত করেছিল। কিন্তু বেশ কয়েকবার তাগাদা দিয়েও ভারতের কাছ থেকে কোন ইতিবাচক সাড়া না পেয়ে অবশেষে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান শাহরিয়ার খান জানিয়ে দিয়েছেন এ ব্যপারে আর কোন আলোচনায় যাবে না পাকিস্তান।

শাহরিয়ার খান বলেছেন, আমি মনে করি আমাদের পক্ষ থেকে যথেষ্ট হয়েছে, আর না। বল এখন তাদের কোর্টে, এখন তারা সিদ্ধান্ত নিয়ে সিরিজের ভবিষ্যত সম্পর্কে আমাদেরকে অবগত করবে। আমি আর সিরিজের ব্যপারে কোন কথা বলবো না। আমার শঙ্কা হচ্ছে যে চিঠিটি আমরা ভারতীয় বোর্ডকে পাঠিয়েছিলাম সেটা হয়ত এখনো তাদের সরকারের কাছে পৌঁছায়নি। এতদিন পর্যন্ত সিরিজ আয়োজনে আশাবাদী থাকলেও শাহরিয়ার খানের এই কঠিন বক্তব্যে দুই দেশের সম্পর্ক নতুন মোড় নিতে পারে বলেই সংশ্লিষ্টদের মত। শাহরিয়ার খান আরো বলেছেন, দুই বোর্ডের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষরের মধ্য দিয়েই সিরিজ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।

এক্ষেত্রে পাকিস্তানের অবস্থান এখনো স্পষ্ট যে ক্রিকেট ও রাজনীতি একসাথে চলতে পারেনা, দুটোকে মিলিয়ে ফেলার কোন অবকাশ নেই। অতীতে দুই দেশের সম্পর্কের মধ্যে টানাপোড়েন ছিল, কিন্তু এখনো দেশ দুটি ক্রিকেট খেলছে। অথচ ২০০৭ সালের পর থেকে ভারত আমাদের সাথে কোন টেস্ট ম্যাচ খেলেনি। আমরা এখন আর তাদেরকে এ ব্যপারে কোন তাগাদা দিবনা। দ্বিপাক্ষিক সিরিজের গুরুত্ব অনুধাবনে পুনরায় তা চালু করার দায়িত্ব এখন তাদের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

পাক-ভারত সিরিজের আশা ছেড়ে দিয়েছে পিসিবি

আপডেট সময় : ০৮:৪৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫