ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

পদ্মায় গরুবাহী ট্রলারডুবি, তলিয়ে গেল ২৬ গরু

1322
পদ্মা নদীতে লঞ্চ ও গরুবাহী ট্রলারের সংঘর্ষে ৩৩টি গরু নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এতে এখন পর্যন্ত ৭টি গরু উদ্ধার করা সম্ভব হলেও তলিয়ে গেছে ২৬টি গরু। তবে ট্রলারে থাকা ১৪ ব্যবসায়ী ও মাঝি সবাইকেই উদ্ধার করা সম্ভব হয়েছে।

বুধবার বিকেলে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিরাজগঞ্জের চৌহালী থেকে ৩৩টি গরু নিয়ে ব্যাপারীরা নারায়ণগঞ্জের ফতুল্লা গরুর হাটে যাচ্ছিলেন। তাদের বহনকারী ট্রলারটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের কাছে পৌঁছলে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসা ঐশী খান লঞ্চের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গরুবাহী ট্রলারটি ডুবে যায়।

খবর পেয়ে তাৎক্ষণিক শিমুলিয়া ঘাট থেকে ট্রলার ও স্পিডবোট গিয়ে গরু, ট্রলারের মাঝি ও গরুর ব্যাপারীদের উদ্ধার করে। এ সময় ৭টি গরুর গলার রশি কেটে দিলে গরুগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ২৬টি গরুর গলার রশি ট্রলারের সঙ্গে বাঁধা থাকায় গরুগুলো ট্রলারের সঙ্গেই তলিয়ে যায়। ফলে এখনো কোনো সন্ধান মেলেনি

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বাংলামেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

পদ্মায় গরুবাহী ট্রলারডুবি, তলিয়ে গেল ২৬ গরু

আপডেট সময় : ১০:০৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫