ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: রাজধানীতে নারী বাস সার্ভিস

নিজেই পার্কিং করবে টেসলা গাড়ি !! (ভিডিওসহ)

ছয় সপ্তাহের মধ্যে আসছে টেসলার স্বয়ংক্রিয় পার্কিং ফিচার ‘সামন’-এর আপগ্রেড। এর ফলে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির গাড়িগুলো স্বয়ংক্রিয়ভাবে পার্কিং লটে গিয়ে খালি জায়গা খুঁজে পার্কিং করতে পারবে।

এমনকি গাড়িগুলো পার্কিংয়ের চিহ্নগুলোও পড়তে পারবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক।

শেষ দুই বছরে আসা সব টেসলা গাড়িতে এই আপগ্রেড কাজ করবে, বৃহস্পতিবার মাস্কের একাধিক টুইটে এসব কথা বলা হয়। একটিতে তিনি বলেন, ‘গাড়ি আমাদের ফোনের অবস্থানের দিকে যাবে আর আপনি সামন বাটন ধরে রাখলে পোষা প্রাণীর মতো আপনাকে অনুসরণ করবে।’ তবে এ নিয়ে তিনি আর বিস্তারিত কোনো তথ্য দেননি বলে উল্লেখ করা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে। মাস্ক আরও বলেন, এ আপগ্রেডের ফলে গাড়ি মালিকরা দূর থেকে একটি বড় রিমোট কনন্ট্রোলড গাড়ির মতো তাদের গাড়ি চালাতে পারবেন। ‘যতক্ষণ পর্যন্ত এটি চোখে দেখা যায়’ ততক্ষণ তা করা যাবে বলেও জানান তিনি।

টেসলার স্বচালিত ব্যবস্থার অংশ সামন বর্তমানে মডেল এস চালকদের গাড়ির বাইরে থেকে তা পার্কিং করা বা পার্কিং স্পটে অল্প দূরুত্ব অতিক্রম করতে দেয়। -আইটি ডেস্ক

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র

নিজেই পার্কিং করবে টেসলা গাড়ি !! (ভিডিওসহ)

আপডেট সময় : ১২:২৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ নভেম্বর ২০১৮