ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

ছিঁড়ে পড়ল তাজ মহলের ঝাড়বাতি

স্টাফ রিপোর্টার,
612
বিশ্ববিখ্যাত স্মৃতিস্তম্ভ তাজ মহলের প্রবেশপথে থাকা একটি অতিকায় ঝাড়বাতি ছিঁড়ে পড়ার কারণ অনুসন্ধান করছে ভারত। এ ব্যাপারে একটি তদন্ত চালানোর নির্দেশও দিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসি’র।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত বুধবার দু মিটার উঁচু থেকে ঝাড়বাতিটি ছিঁড়ে পড়ে। ওই সময় এটি পরিষ্কার করছিল এক পরিচ্ছন্নতা কর্মী।

যে ফটকটি দিয়ে প্রবেশ করলে তাজমহল প্রথমবারের মতো নজরে আসে সেই ফটকেই ঝুলানো ছিল ষাট কেজি ওজনের ঝাড়বাতিটি।

এটি ছিঁড়ে পড়ার পর উপস্থিত পর্যটকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তারা ছত্রভঙ্গ হয়ে যান। এতে হতাহত ঘটেনি কেউ।

ভারতীয় পুরাতত্ত্ব বিশেষজ্ঞরা বলেছেন, পুরনো হয়ে যাবার কারণে এটা ছিঁড়ে গিয়ে থাকতে পারে।

তবে ট্যুর গাইডদের অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে।

কর্মকর্তারা উল্লেখ করছেন, ঝুমুর নামে পরিচিত এই ঝাড়বাতিটি আবার স্থাপন করা যাবে কিনা, সেটা পরীক্ষা নিরীক্ষার পরেই বোঝা যাবে।

সাবেক ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন ১৯০৫ সালে এই ঝাড়বাতিটি উপহার স্বরূপ দিয়েছিলেন।

১৮৫৭ সালে ভারতীয় বিদ্রোহের সময় ব্রিটিশ সৈন্যদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার প্রেক্ষাপটে ওই সময়ে তাজ মহল সংস্কারের নির্দেশ দিয়েছিলেন লর্ড কার্জন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

ছিঁড়ে পড়ল তাজ মহলের ঝাড়বাতি

আপডেট সময় : ০৫:০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০১৫