ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

ঘরোয়া ক্রিকেটের শক্তি দেখাবে অস্ট্রেলিয়া

1175
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া ক্রিকেটের নয়া যুগের শুরু হচ্ছে বলে মনে করেন দেশটির ক্রিকেট বোর্ডের নির্বাচকমণ্ডলীর প্রধান রডনি মার্শ। আর সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান ব্র্যাড হ্যাডিন মনে করেন, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের শক্তি বিশ্বকে দেখানোর সুযোগ এটি। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দলের অধিকাংশ খেলোয়াড় অনভিজ্ঞ। মূলত, অ্যাশেজ সিরিজের পর প্রায় একসঙ্গে একঝাঁক অভিজ্ঞ খেলোয়াড় অবসর নিয়েছেন। এই কাতারে রয়েছেন, মাইকেল ক্লার্ক, ক্রিস রজার্স, ব্র্যাড হ্যাডিন, শেন ওয়াটসন ও রায়ান হ্যারিস। আর ইনজুরির কারণে দলে নেই উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। এছাড়া টানা ক্রিকেটের মধ্যে থাকায় এ সফরে বিশ্রাম দেয়া হয়েছে মিচেল জনসন ও জস হ্যাজেলউডকে। এতে তারুণ্যনির্ভর দল ঘোষণা করতে হয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে। আর এই তরুণ দলই বাংলাদেশ বাজিমাত করবে বলে আশা সদ্য বিদায়ী ব্র্যাড হ্যাডিনের। এতে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের শক্তি বিশ্ব দেখতে পাবে বলে মনে করেন তিনি। বলেন, ‘অ্যান্ড্রু ফেকেটে ও ক্যামেরন ব্যানক্রফটের সঙ্গে আমি কখনও খেলিনি। তাদের মতো তরুণরা এখন অস্ট্রেলিয়া দলের সদস্য। এছাড়া আরও কয়েকজন তরুণ খেলোয়াড় দলে সুযোগ পেয়েছে। এতে অস্ট্রেলিয়া ঘরোয়া ক্রিকেটের শক্তি বিশ্বকে দেখানোর সুযোগ এসেছে।’ অন্যদিকে তরুণ খেলোয়াড়দের নিয়ে অস্ট্রেলিয়া নতুন যুগ শুরু করেত যাচ্ছে বলে মনে করেন দেশটির ক্রিকেট বোর্ডের নির্বাচকমণ্ডলীর প্রধান রডনি মার্শ। তিনি বলেন, ‘ভাল দল সব সময় ভাল করে। দেশে জেতে, দেশের বাইরেও জেতে। আবার প্রমাণ করতে হবে, আমরা ভাল দল। আর এটা প্রমাণ করতে হলে জিততে হবে। অস্ট্রেলিয়ার সামনে ক্রিকেটের নতুন যুগ। যে যুগের শুরুতেই দেশ এবং দেশের বাইরে সমান সাফল্য চায় অস্ট্রেলিয়া। ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকা থেকে সিরিজ জিতে ফেরে অজি দল। কিন্তু এরপর পাকিস্তানের কাছে বাজেভাবে সিরিজ হারে। তারপর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিতলো। কিন্তু ইংল্যান্ডের কাছে হেরে ফের আগের জায়গায় চলে এলো। জয়ের ধারা ব্যাহত এখন অস্ট্রেলিয়ার। এই নয়া দল নিয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ সবার বিপক্ষে জিততে চায় অস্ট্রেলিয়া।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

ঘরোয়া ক্রিকেটের শক্তি দেখাবে অস্ট্রেলিয়া

আপডেট সময় : ১০:২১:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫