ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

খুনিদের বিচার হবেই: মতিয়া চৌধুরী

স্টাফ রিপোর্টার,
744
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকারী, শিশু রাসেলসহ দেশের অন্যান্য মানুষ হত্যাকারী খুনিরা যত ক্ষমতাধরই হোক, তাদের বিচার হবে। তবেই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে।’

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ১৫ আগস্ট জাতীয় শোকদিবস উপলক্ষে ‘শেখ রাসেল দাবা ক্লাব’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বিশ্ববিবেকের উদ্দেশে মতিয়া চৌধুরী বলেন, ‘৭৫ সালে বঙ্গবন্ধুর পরিবারসহ শেখ ফজলুল হক মনি ও আব্দুর রব সেরনিয়াবাতের তিনটি পরিবারের সকলকে নির্বিচারে হত্যা করেছিল খুনিরা। সেরনিয়াবাতের নাতি সুকান্ত ও বাবুর মতো শিশুরাও ছিল। এদেরকে যখন হত্যা করা হলো, তখন তো মানবাধিকারের কথা কেউ বলেননি।’

যুদ্ধাপরাধীদের আশ্রয় ও প্রশ্রয় দেয়া দেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলা নেতৃবৃন্দের উদ্দেশে তিনি বলেন, ‘যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে হত্যা করা করে কেউ যদি বাংলাদেশে আশ্রয় নিতেন, তাহলে তারা আমাদের ছাড় দিতেন না।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

খুনিদের বিচার হবেই: মতিয়া চৌধুরী

আপডেট সময় : ০৮:৫৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০১৫