ঢাকা ১১:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

ওমান প্রবাসী বাংলাদেশীদের জন্য বিশেষ হেল্পলাইন চালু

স্টাফ রিপোর্টার,
512
ওমান প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের জন্য দুটি হেল্পলাইন ফোন নম্বর চালু করা হয়েছে। মাস্কাটে অবস্থিত বাংলাদেশী দূতাবাসের এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে টাইমস অব ওমান। বাংলাদেশী শ্রমিকদের প্রয়োজনীয় সেবা দেয়ার জন্য এ উদ্যোগ নেয় বাংলাদেশ দূতাবাস। ওই কর্মকর্তা বলেন, ওমানে অবস্থানকারী সকল বাংলাদেশী শ্রমিক নির্দিষ্ট এ দুটি ফোন নম্বরে ফোন করে সাহায্য চাইতে পারেন। তারা সব ধরনের প্রয়োজনে পরামর্শ নিতে পারবেন। পাসপোর্ট ও কনস্যুলার সেবা, কাগজপত্র যাচাইকরণ, মৃত ব্যক্তিকে দেশে ফেরত পাঠানো, অসুস্থ ও আহত ব্যক্তির বিশেষ সেবা, কাজ বা চাকরিসংক্রান্ত অভিযোগ, আইনি ক্ষতিপূরণ আদায়সহ বিভিন্ন প্রয়োজনে তারা সেবা নিতে পারবেন। ফোন নম্বর দুটি হলো- ৮০০৮১২৩৪ (টোলমুক্ত) ও ২৪৬০৩৫১৪। সপ্তাহের কর্মদিবসগুলোতে সকাল সাড়ে আটটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত নম্বর দুটিতে ফোন করা যাবে। ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, প্রয়োজনে ভবিষ্যতে ফোন সেবা দেয়ার সময় বাড়িয়ে দেয়া হবে। উল্লেখ্য, জুলাই মাস পর্যন্ত সরকারি তথ্য মোতাবেক ওমানে ৫ লাখ ৫৯ হাজার ৬২৬ জন বাংলাদেশী নাগরিক বাস করেন। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) অর্থায়নে প্রবাসীদের জন্য হেল্পলাইনটি স্থাপন করেছে বাংলাদেশে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

ওমান প্রবাসী বাংলাদেশীদের জন্য বিশেষ হেল্পলাইন চালু

আপডেট সময় : ১১:৩০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০১৫