ঢাকা ০১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

অসচ্ছল প্রবাসীদের মরদেহ দেশে আসবে সরকারি খরচে

নিজস্ব প্রতিবেদক
অসচ্ছল কেউ বিদেশে মারা গেলে তার মরদেহে দেশে সরকারি খরচে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি ছাড়ান, বিদেশ থেকে মরদেহ আনা ছাড়াও সামহিত করার খরচও দেবে সরকার।

শনিবার নিজের ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘যে সকল প্রবাসীর পরিবার পরিজনের সামর্থ্য নেই কোন প্রবাসীর মৃতদেহ দেশে ফিরিয়ে নিয়ে আসার, সরকার সেই মৃতদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে নিয়ে আসেন। এবং সেই সঙ্গে দাফনের খরচও দেয়া হয়।’

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের হিসাবে বিশ্বের ১৬২টি দেশে এক কোটি পাঁচ লাখ বাংলাদেশি বৈধভাবেই কাজ করেন। এর বাইরে অবৈধ আছেন আরও বহু মানুষ। এদের বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ যারা শ্রমিক হিসেবে কাজ করতে গেছেন। প্রায়েই বিভিন্ন দেশে দুর্ঘটনায় মৃত্যুর খবর আসে। নিহতদের আর্থিক অবস্থা সঙ্গীন থাকায় এদের একটি বড় অংশকেই দেশে ফিরিয়ে এনে দাফন করতে পারেন না স্বজনরা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আজকে যেমন জার্মানি থেকে একজনের সহকর্মী একটু আগে আমাকে ফোন করেছিলেন। যদিও বিষয়টি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ওয়েজআর্নার্স বোর্ডের এখতিয়ারভুক্ত।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, ‘প্রথমে আপনারা বাংলাদেশ এম্বাসিতে যোগাযোগ করবেন। আশানুরূপ সাড়া না পেলে আমাকে sm@mofa.gov.bd ঠিকানায় ইমেইল করে জানাবেন।’

তার এই পোস্টটি প্রবাসীরা যেন শেয়ার করেন-সে অনুরোধও করেছেন প্রতিমন্ত্রী। তিনি লিখেন, ‘যদিও খুব সুখকর নয়, একটি বিষয় প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই বর্তমান সরকার বেশ কিছুদিন আগেই সিদ্ধান্ত নিয়েছেন যে সকল প্রবাসীর পরিবার পরিজনের সামর্থ্য নেই কোন প্রবাসীর মৃতদেহ দেশে ফিরিয়ে নিয়ে আসার, সরকার সেই মৃতদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে নিয়ে আসেন এবং সেই সাথে দাফনের খরচও দেয়া হয়।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

অসচ্ছল প্রবাসীদের মরদেহ দেশে আসবে সরকারি খরচে

আপডেট সময় : ০৪:৪৭:০২ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭